,

মনে হয় না আমি শূন্য হাতে ফিরেছি: প্রধানমন্ত্রী(ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত সফরে প্রাপ্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মনে হয় না আমি শূন্য হাতে ফিরেছি। বাংলাদেশের চারদিকে ভারত। বন্ধুপ্রতিম দেশ থেকে ব্যবসা বাণিজ্য কৃষি, যোগাযোগ, সব বিষয়ে সহযোগিতা, পাইপলাইনে করে তেল নিয়ে আসছি। ভারত এই লাইন করে দিচ্ছে।’

বুধবার গণভবনে করা সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের ‘ভারত সফর থেকে কী পেলাম’- প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশ্নটি আপেক্ষিত, এই প্রশ্নের জবাব নির্ভর করছে আপনি কীভাবে দেখছেন।’

ভারত সফরে নানা চুক্তি, আলোচনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এ রকম যদি হিসাব করেন, মনে হয় না একবারে শূন্য হাতে এসেছি বলতে পাবেন না। তা ছাড়া কী পেলাম কী পেলাম না এটা তো মনের ব্যাপার।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এত কাজ করার পর বিএনপি বলে কিছুই করিনি। এখানে বলার কিছু নেই। এটা মানুষের বিশ্বাসের ব্যাপার, আত্মবিশ্বাসের ব্যাপার।’

ভারত থেকে কম দামে তেল আনতে দেশটির কোম্পানিকে তালিকাভুক্ত করার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, এতে চট্টগ্রাম বন্দর থেকে বাঘাবাড়ি হয়ে উত্তরবঙ্গে তেল পাঠাতে হবে না। সরাসরি ভারত থেকে সেখানে তেল গেলে উত্তরবঙ্গের অর্থনীতি আরও বেগবান হবে।

গত ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করেন প্রধানমন্ত্রী। সফরে দেশটির সঙ্গে সাতটি সমঝোতা সই হয়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির