শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাগে-ক্ষোভে’ ছাত্রলীগকে বিদায়

news-image

নিজস্ব প্রতিবেদক : আলোচনা-সমালোচনা যেন ছাত্রলীগের পিছু ছাড়ছেই না। কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের কার্যক্রমে ক্ষুব্ধ সংগঠনটির একাংশ। নানা ‘অনিয়মের’ তালিকা তৈরি করেছেন তারা। সেই তালিকা জমা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

এসব ঘটনা নিয়ে ছাত্রলীগের অভ্যন্তরে দেখা দিয়েছে অস্বস্তি। এর মধ্যেই রাগ-ক্ষোভ-অভিমানে সংগঠনকে বিদায় জানালেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেশকাত লেখেন, ‘যেই সংগঠন করে জীবনের সবটুকু সময় ব্যয় করেছি কিন্তু হতাশা, মানসিক যন্ত্রণা আমাকে ধুঁকে ধুঁকে শেষ করে দিচ্ছে। যদি বিএনপি-জামায়াতের কোনো লোক হতো তাহলে তাকে প্রতিহত করার ক্ষমতা আমি রাখি। কিন্তু যখন নিজ দলের লোক কষ্ট দেয় তখন কষ্টের আর শেষ থাকে না। আজ শুধু নিজেকেই শেষ করিনি, পরিবারের সবাইকে ঠকিয়েছি। খুব অভিমান থেকেই বলছি বিদায় ছাত্রলীগ।’

তিনি আরও লেখেন, ‘যদি বেঁচে থাকি বাকি জীবনটা পার্টির জন্য ব্যয় করে যাব। আর পার্টির দুঃসময়ে যদি আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকে রাজপথে লড়ব। ভালো থাকবেন সবাই।’


ফেসবুক পোস্ট
ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে জানতে চাইলে মেশকাত আরও বলেন, ‘যে দলের জন্য এত ত্যাগ, এত শ্রম দিলাম, সে দলের সভাপতির মুখ থেকে যদি জামায়াত-শিবির ব্লেম খাওয়া লাগে, এটি কষ্টদায়ক। ছাত্রলীগ করব কাদের সঙ্গে, যারা আমাদের জামায়াত-শিবির, বিএনপি বলে। তারা হাজার অনিয়ম করবে, আমরা কিছু বললেই জামায়াত-শিবিরের এজেন্ট। তাদের সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়।’

পদত্যাগপত্র জমা দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের কাছে পদত্যাগপত্র দেওয়ার কিছু নেই। তারা নিজেরাই মেয়াদোত্তীর্ণ। তারা আমাকে পদও দেয়নি, দিয়েছে শোভন-রাব্বানী ভাই। আমি দেশরত্ন শেখ হাসিনার রাজনীতি করি। যদি পার্টির প্রয়োজন হয় আমি অবশ্য মাঠে থাকব।’

সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নানা ‘অনিয়মের’ তালিকা জমা দেওয়া নিয়ে অনুভূতি জানতে চাইলে আল-নাহিয়ান খান জয় সংবাদমাধ্যমকে বলেন, ‘তারা (অভিযোগকারীরা) বিভিন্নভাবে ভুল অভিযোগ দিয়েছেন। আমি মনে করি, যারা অভিযোগ দিচ্ছেন, তাদের উদ্দেশ্য সৎ না। জামায়াত-বিএনপি যেভাবে ছাত্রলীগকে নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে, সেই কাজটাই তারা (অভিযোগকারীরা) করছেন।’

উল্লেখ্য, মেশকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তিনি দর্শন বিভাগের শিক্ষার্থী। ২০১৯ সালের ২১ জুলাই হলের ফটকের সামনে নিজের পকেটে থাকা অস্ত্রে চাপ লেগে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। সে সময় ক্যাম্পাসে দায়িত্বরত একটি গোয়েন্দা সূত্র জানায়, মেশকাতের পকেটে থাকা অস্ত্রটি অবৈধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা