,

দেশকে সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত করেছে সরকার : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘রাষ্ট্রক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখতে সরকার সমগ্র দেশকে সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত করেছে।’

সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আওয়ামী সন্ত্রাসীরা কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিকো, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলম এবং লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুন্নবী মোহসিনসহ নেতা-কর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় প্রমাণ হয় যে, রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘সারাদেশে এখন চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে। সমগ্র দেশ সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়েছে। মিডনাইট ও বিনা ভোটের সরকারের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখা। তাদের এই অনাচারের দুঃশাসন রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে