,

বীর মুক্তিযোদ্ধাদের কবরে নিম্নমানের সামগ্রী, ক্ষুব্ধ সংসদীয় কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধাদের কবর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বিষয়টির তদন্ত করতে সংসদ সচিবালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পৃথক তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ।

কমিটির সভাপতি শাজাহান খান বলেন, লালমনিরহাট জেলায় বীর মুক্তিযোদ্ধা সমাধি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে পড়া ও নামফলক মুছে যাওয়ার ছবি কমিটির নজরে আসে। পরে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বীর মুক্তিযোদ্ধারা জীবিতকালে নানাভাবে অবহেলিত হয়েছেন। মৃত্যুর পরও তাদের এই অবহেলা করা হচ্ছে। এটা হতে দেওয়া যায় না।

পরে লালমনিরহাটের ওই ঘটনা তদন্তের পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের ঘটনা রয়েছে কি না তা তদন্ত করার সুপারিশ করা হয়।

শাজাহান খান বলেন, ‘এসব কবর সরেজমিনে রেখে প্রতিবেদন দিতে বলেছি। ঘটনার তদন্ত করতে বলেছি। আমি নিজেও কোথাও গেলে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের পাশাপাশি কাজের মান যাচাই করি।’

বৈঠকে জানানো হয়, বিভিন্ন ব্যাংকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এফডিআরে ৩২৪ কোটি ৯০ লাখ ৭৫ হাজার ৩৪৮ টাকা জমা আছে। এ টাকা থেকে তেজগাঁওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না