,

কাল আসছেন শ্রীরাম, পরশু থেকে শুরু অনুশীলন

news-image

ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ সবার আগে শেষ করেছিল বাংলাদেশ। কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটাররা তাই পেয়েছিলেন ছুটি। দেশে ফিরে গিয়েছিলেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও। ছুটি কাটিয়ে আগামীকাল রবিবার ঢাকায় আসছেন তিনি। পরদিন সোমবার থেকেই শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকায় অবতরনের কথা শ্রীরামের। অন্য বিদেশি কোচিং স্টাফরাও আসবেন কাল-পরশুর ভেতরে। তারপর অন্তত দুই সপ্তাহের নিবিড় অনুশীলন চলবে শের-ই-বাংলায়।

নিউজিল্যান্ড সফরকে সামনে রেখেই মূলত এ অনুশীলন। এই প্রস্তুতি পর্ব স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করবে সাকিব আল হাসানের দল।

সেখানে আগামী ৭ অক্টোবর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় আসরে প্রথম মাঠে নামবে টাইগাররা। তবে সোমবার থেকে যে অনুশীলন শুরু হচ্ছে তার প্রথম তিনদিনের ধরনটা ভিন্ন। এই কদিন আসলে জাতীয় দল ও তার আশপাশে থাকা ক্রিকেটারদের একটা অন্যরকম পরীক্ষা।

কার কী অবস্থা? কোন ক্রিকেটারের টেকনিক কী? তা নিজ চোখে দেখবেন টি-টোয়েন্টি ফরম্যাটের পরামর্শক শ্রীরাম। তাই ১২ থেকে ১৪ সেপ্টেম্বর চলবে তার পর্যবেক্ষন পর্ব। জানা গেছে, ১৪ সেপ্টেম্বর টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলও ঘোষণা হয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড