,

মসজিদ নির্মাণে অনুদান দিলেন যুবলীগ নেতা এলিট

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মসজিদ নির্মাণকাজের জন্য অনুদান সহায়তা করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের দক্ষিণ চরশরতা এলাকার কালা মিয়া হাজি বাড়ি সংলগ্ন আবু বক্কর সিদ্দিক (র.) জামে মসজিদের নির্মাণকাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান তুলে দেয়া হয়েছে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি হাজি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক আহমদ উল্লাহর হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন নিয়াজ মোর্শেদ এলিট। এ সময় তিনি পরবর্তীতে আরও অনুদান দেবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ, নুর উদ্দিন বাহার, যুবলীগ নেতা আলী আহম্মদ জাহেদ, আছিফ রহমান শাহীন, ইমতিয়াজ অভিসহ আরও অনেকে।

মসজিদ কমিটির সভাপতি মো. আবদুল খালেক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের মিরসরাইয়ের সন্তান নিয়াজ মোর্শেদ এলিট ভাই আমাদের আবু বক্কর সিদ্দিক (র.) জামে মসজিদের নির্মাণকাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান দিয়েছেন। আমরা আমাদের মসজিদ নির্মাণকাজের জন্য এই টাকা ব্যয় করব। আশা করছি অন্য দানবীর ভাইয়েরাও আমাদের মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, মসজিদ আল্লাহর ঘর। আমার আয়ের একটা অংশ আমি মসজিদের জন্য বরাদ্দ রাখি। এ ছাড়া অগ্নিদূর্গত ও হতদরিদ্র কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমার এই কাজ। আমাদের মিরসরাইয়ের অনেকগুলো মসজিদে আমরা সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ ভবিষ্যতেও আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড