,

প্রধানমন্ত্রীর ভারত সফরে ‘দৃশ্যমান অর্জন’ নেই: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের ‘দৃশ্যমান কোনো অর্জন’ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। আজ শুক্রবার সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের শেষে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কি অর্জন হয়েছে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সফরে বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি সেটা হলো কুশিয়ারা নদীর ৫৩ কিউসেক পানি। এ ছাড়া এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। দেখতে পারছি- ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের কাছ থেকে যানবাহন কেনার জন্য। আর বলা হয়েছে- সীমান্তে হত্যা জিরোতে আনা হবে। যেদিন এ কথা বলা হয়েছে সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুইজন নিখোঁজ। এটা হচ্ছে প্রাপ্তি। আমাদের দৃশ্যমান প্রাপ্তি এগুলো।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা আগেও বলেছি সরকার মরিয়া হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তিনি ভারতীয় নেতাদের কাছে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সরকারকে যেকোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি- যে সব দেশ গণতান্ত্রিক তারা সব সময় সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি ভারত তাদের গণতান্ত্রিক যে চরিত্র সেই চরিত্র অক্ষুণ্ণ রাখবে।’

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় মহিলা দলের হেলেন জেরিন খান, নাজমুননাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, চৌধুরী নায়াব ইউসুফ, নাছিমা আক্তার কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় মহিলা দল নয়া পল্টনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড