,

সরকার সারাদেশে গুম-খুন শুরু করেছে: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সারাদেশে শুরু করেছে হত্যা, গুম, খুন, হামলা-নির্যাতন। এ সরকার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আচরণের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এর মাধ্যমে তাদের ফ্যাসীবাদী চরিত্রই উদঘাটিত হচ্ছে।’

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন। গত সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির অনুষ্ঠিত ভার্চুয়ালি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে তিনি এ বিবৃতি দেন। বৈঠকে দেশব্যাপী বিরোধী দল নির্মূলের উদ্দেশ্যে সরকারের হীন চক্রান্তের তীব্র সমালোচনা করা হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের গুলিতে নিহত, হেফাজতে মৃত্যু ও হামলা নির্যাতনের বিষয়ে প্রতিটি ঘটনায় মামলা দায়ের করার জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে ‘আইনী সেল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ভবিষ্যত কর্ম-পরিকল্পনা পর্যালোচনা করা এবং তা জাতীয় স্থায়ী কমিটিতে উপস্থাপন করে অনুমোদন নেওয়ার জন্য ড. আব্দুল মঈন খানকে আহ্বায়ক এবং ড. জাবিউল্লাহ, জহির উদ্দিন স্বপন ও এবিএম মোশারফ হোসেনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি অতিদ্রুত প্রস্তাব পর্যালোচনা করে স্থায়ী কমিটিতে রিপোর্ট উপস্থাপন করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের চরম অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচার চালাতে জনগণের ১৩২ কোটি টাকার অর্থ অপচয়ের এলইডি প্রকল্প গ্রহণ করেছে সরকার। শুধুমাত্র দুর্নীতি আর নির্বাচনের আগে ফায়দা লোটার জন্যই এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯