,

ছাত্রলীগের সিগারেট খাওয়া নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি বাবু

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের ছেলেরা সিগারেট খায় দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, এমন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু।

গতকাল মঙ্গলবার ছাত্রলীগের একটি অনুষ্ঠানে ওই বক্তব্য দেন এমপি বাবু। আজ বুধবার গণমাধ্যমের কাছে সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘আমার এই বক্তব্য ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য একটি মেসেজ। এর মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীদের একটা পরিষ্কার মেসেজ দিতে চেয়েছি। ছাত্রলীগ যারা করবে, তাদের এমন হতে হবে, প্রকাশ্যে কারও সামনে ধূমপান করা যাবে না, নেশা তো দূরের কথা। কোনো নেশা, কোনো বদনাম, কোনো খারাপ কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না ছাত্রলীগের নেতাকর্মীরা। আমার এই বক্তব্য নিয়ে যারা ট্রল করে, তারা নিজেরাই একটা ট্রল।’

এর আগে গতকাল এমপি বাবু বলেছিলেন, ‘আমার আড়াইহাজারের মুরব্বিরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে—এ ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড