,

চেনা মাছের নতুন স্বাদ মালাই রুই

news-image

মালাই রুই
নিউজ ডেস্ক : বর্ষার ঠান্ডা আবহাওয়ায় চেনা মাছের নতুন স্বাদ পেতে সপ্তাহান্তে বানিয়ে ফেলুন মালাই রুই। রইল প্রণালী।

উপকরণ

রই মাছের টুকরা: ৪ টুকরা

পেঁয়াজ বাটা: ২ চা চামচ

রসুন বাটা: ১ চা চামচ

আদা বাটা: ১ চা চামচ

পুদিনা পাতা: ৭-৮টি

পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম: আধ কাপ

মাখন: ২ চা চামচ

কসৌরি মেথি: পরিমাণ মতো

কর্নফ্লাওয়ার: ২ চা চামচ

লবন: পরিমাণ মতো

সাদা তেল: প্রয়োজন মতো

প্রণালী:

প্রথমে মাছের টুকরোগুলি লবন-পানিতে হালকা ভাপিয়ে নিন।

এ বার একটি পাত্রে লবন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ভাপিয়ে রাখা মাছগুলি সেই মিশ্রণে ডুবিয়ে রাখুন।

কড়াইয়ে তেল গরম করে তাতে মাছগুলি ভেজে তুলে নিন।

এ বার মাছ ভাজার তেলেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কসৌরি মেথি দিয়ে কষাতে থাকুন।

মশলা থেকে তেল ছেড়ে এলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে ভাজা মাছগুলি দিয়ে দিন। মাছগুলি হালকা হাতে উল্টেপাল্টে নিন, যাতে মশলা ভেতরে ঢোকে। খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়।

মাছগুলির গায়ে মশলা মাখামাখি হয়ে এলে, মাখন আর পুদিনা পাতা ছড়িয়ে হালকা গরম পানি দিয়ে দিন।

ঝোল শুকিয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মালাই।

 

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন