,

কৃষকদলের সেক্রেটারি বাবুলকে দেখতে হাসপাতালে ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে দেখতে ও শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের স্বাধীনতা চত্বরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

এতে ছাত্রলীগ-যুবলীগের হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনসহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড