,

‘খোদা আমাকে এমপি বানিয়েছে, জনগণ নয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না। কথা সত্য না মিথ্যা? আমাকে আপনারা ভোট দেন নাই, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই।’ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আবেদিন খান তুহিনের এমন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। আর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তোলপাড়।

গত শনিবার বিকেলে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যদিও সেদিন সম্মেলনে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এমপি তুহিন অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল এডিট করে ভিডিওটি ফেসবুকে ছেড়েছে। আসলে এমন কোনো বক্তব্য এমপি তুহিন দেননি।

ভিডিওতে এমপি তুহিনকে বলতে দেখা যায়, ‘আমি যা বলবো, প্রশ্ন করবো, জবাব আপনাদের দিতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না। কথা সত্য না মিথ্যা? পেছনের মানুষ কী বোবা? আমি প্রত্যেকটা মানুষের জবাব চাই।’

তিনি বলেন, ‘খোদা যখন আমাকে এমপি বানালো তখন আমার সাথে যিনি (সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম) ছিলেন, তিনি আমার সমপর্যায়ের মানুষ ছিলেন না। তিনি অনেক বড় মানুষ ছিলেন। উনি দেখতে সুন্দর, আমার চেয়ে দুই, তিন, পাঁচ, ছয় ইঞ্চি লম্বা ছিলেন। মানুষ কি তখন ভেবেছিল জেনারেল সাহেবের হঠাৎ করে বিদায় হবে? আর তুহিনের হঠাৎ করে নান্দাইলে আগমন হবে, আপনারা চান নাই। এমনও মানুষ আছে আমাকে আপনারা চিনতেন না। রাজনীতির বাইরের মানুষ আমাকে জীবনে দেখেন নাই, কথা ঠিক না বেঠিক?’

এমপি তুহিন আরও বলেন, ‘নান্দাইলের মানুষ অতিষ্ট হয়ে গিয়েছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল। নান্দাইলের আলেম সমাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। ভোর রাতে ফজরের আজানের সময় মসজিদে আজান দিতে পারতো না নর্তকির নাচের আওয়াজে। তখন মানুষ কষ্ট পেত। ঠিক তেমনি এক মুহূর্তে খোদা তাকে (মেজর জেনারেল আব্দুস সালাম) জব্দ করলেন, আমার মতো তুচ্ছ মানুষকে এমপি বানালেন।’

সেদিন সম্মেলনে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের কাছে এমপির বক্তব্য নিয়ে জানতে চাইলে বলেন, ‘এমপি তুহিন এমন কোনো কথা তার বক্তব্যে বলেননি। একটি কুচক্রী মহল এডিট করে ভিডিওটি ভুয়া আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমরা তাকে খুঁজছি। তাকে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে ভাইরাল হওয়া বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন এমপি তুহিন। তিনি বলেন, ‘আসল কথা বাদ দিয়ে শুধু এটুকু রেখেছে। ঘটনা হচ্ছে এলাকায় আমার একটি প্রতিপক্ষ আছে। না হলে এই ভিডিও কেন আমার ছেলেরা মোবাইলে ছাড়বে?’

ওই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার, যুবলীগ নেতা মো. শাহজাহান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না