বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৪৫

news-image

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে সেটি পাকুন্দিয়া বাজারেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজানসহ অন্তত বিএনপির ৪৫ নেতাকর্মী আহত হন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, ‘বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে এলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।’

পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আমিসহ দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।’

এর আগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি