,

বিএনপিকে রাজনীতির মাঠে খেলার আহ্বান শাজাহান খানের

news-image

মাদারীপুর প্রতিনিধি : আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, মানুষ খুন আর জ্বালাও পোড়াও কার্মকাণ্ড ছেড়ে রাজনীতির মাঠে বিএনপিকে খেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। আজ শনিবার সকালে মাদারীপুরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপির তত্ত্বাবধায়ক সরকার আর কখনো এই দেশে হবে না। এ নিয়ে জনগণকে বিভ্রান্তি করে জ্বালাও পোড়াও খুনের আন্দোলন শুরু করছে। এসব বন্ধ করে রাজনীতির মাঠে খেলতে আসুন। আপনারাও মাঠে নামুন। আওয়ামী লীগও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবে। জনগণই ঠিক করবে খেলায় কে জিতবে আর কে হারবে।’

তিনি বলেন, ‘আপনারা আন্দোলনের নামে হত্যা খুন আর পুলিশের ওপর হামলা করলে পুলিশ বসে থাকবে না। তারা আপনাদের সন্ত্রাসী আন্দোলন প্রতিরোধ করবেই।’

প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড