,

ক্ষমতায় গেলে কমিশন করে জিয়া হত্যার বিচার করা হবে: মির্জা ফখরুল (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আমরা একটা নতুন কমিশন গঠন করব। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকাণ্ডের পেছনে কারা ষড়যন্ত্রকারী তাদের খুঁজে বের করব।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সারা দেশে দলের নেতা কর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে একজন মারা গেছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই এই হত্যা করে খুন করে গুম করে আমাদের আন্দোলন নস্যাৎ করা যাবে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে দেওয়া বিএনপির সামনের দিনের চ্যালেঞ্জ। কারণ সরকার হত্যা, গুম, খুন নির্যাতন করে জনগণের ন্যায় দাবির আন্দোলন নস্যাৎ করতে চায়। কিন্তু আমাদের পরিষ্কার কথা জনগণের ন্যায্য দাবিতে আন্দোলন, হত্যা, গুম, খুন করেও নস্যাৎ করা যাবে না। তাদের ষড়যন্ত্র সফল হবে না। জনগণের বিজয় হবেই।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে ছিলেন। তিনি দল গঠনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করেছিলেন। সূচনা করেছিলেন- মুক্তবাজার অর্থনীতি, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মুক্তি ও স্বাধীনতা। আমরা আজকের এই দিনটিতে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই দলের চেয়ারপারসন বর্তমানে তিনি নেতৃত্ব দিচ্ছেন সেই নেত্রী খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সারাটা জীবনসংগ্রাম করেছেন। এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছেন।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, সাইফুল আলম নীরব, আমিনুল হক, রফিকুল আলম মঞ্জু, শাম্মী আক্তার, রুমিন ফারহানা, শ্যামা ওবায়েদ, সুলতানা মাহমুদ,মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না