,

আত্মসমর্পণ করে জামিন পেলেন ফখরুল-খসরু

news-image

আদালত প্রতিবেদক : নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদন মেজবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ আগস্ট মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত মামলাটি তেজগাঁও থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন। পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৪ আগস্ট আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ গণমাধ্যমে ভাইরাল হয়। যেখানে শোনা যায় কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে তিনি কথা বলছেন। সেখানে নওমীকে তিনি বলছেন, ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর হুকুমে নিরাপদ সড়ক চাই আন্দোলনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্রদলের লোকজন ঢুকে পড়ে।

এ ছাড়াও তাদের হুকুমে উত্তরায় এনা পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগ, জিগাতলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা করে কর্মীদের আহত করা, মিরপুরে মারপিট, হামলা ও গুলিবর্ষণ ঘটিয়েছে ছাত্রদলের কর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড