,

আমি ভাড়া বাড়িতে থাকি: মমতা বন্দ্যোপাধ্যায়

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার নিজের বলতে কিছু নেই। আমি ভাড়া বাড়িতে থাকি।’

গতকাল সোমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে এই খবর এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার অভিযোগে মমতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির আইনজীবী দলের সদস্য আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোমবার এই মামলাটি করেন।

আইনজীবী তিওয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলাটি করেন। মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে।

তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সোমবার। কলকাতার মেয়ো রোডে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে মমতা জানতে পারেন তার পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ তুলে বিজেপির একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

এর প্রতিক্রিয়ায় মমতা বলেন, আমি দুই যুগ ধরে সংসদ সদস্য হিসেবে প্রাপ্য পেনশনের অর্থ গ্রহণ করছি না। আমার মুখ্যমন্ত্রী হিসাবে প্রাপ্য সাড়ে তিন লাখ রুপির বেতনও নেই না।

তিনি আরও বলেন, মায়ের মৃত্যুর পর থেকেই একা থাকি আমি। আজ আমার নিজের বলতে কিছুই নেই। ভাড়া বাড়িতে থাকি। আমরা সব ভাইবোন আলাদা জায়গায় বাস করি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির