,

আওয়ামী লীগ-পুলিশের হামলায় ৭৭৫ নেতাকর্মী আহত: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহে বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ ও পুলিশের হামলায় ২৬ জেলায় ৭৭৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুলের অভিযোগ, সারাদেশে আওয়ামী ত্রাস সৃষ্টি করেছে। তারা এখন বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা শুরু করেছে। বিভিন্ন সভা-সমাবেশ, দলীয় কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ-যুব লীগ-ছাত্রলীগের নেতারা হামলা চালাচ্ছে। প্রকৃতপক্ষে বর্তমান সরকার আন্দোলনে ভীত হয়ে দমননীতি শুরু করেছে।

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে গত ২২ আগস্ট বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিএনপি।

যশোর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, ফেনী, সাতক্ষীরা, পটুয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, মাগুরা, গাইবান্ধা, বরিশাল, খুলনা, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, রাজশাহী, নোয়াখালী, ভোলা, নাটোর, কুমিল্লা ও নড়াইলে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা হয়েছে দাবি সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, গত ২২ আগস্ট থেকে এ পর্যন্ত (আজ দুপুর) সারাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৭৫ নেতাকর্মী আহত হয়েছে। মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে। ৬০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, আসাদুল করীম, শাহিন, তাইফুল ইসলাম টিপু, সাইফুল আলম নিরব, শ্রমিক দলের আনোয়ার হোসাইন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী