,

আসুন প্রকাশ্যে খেলুন, আওয়ামী লীগকে রুমিন ফারহানা

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘২০১৪ সালে প্রতিপক্ষকে নিয়ে খেলার সাহস দেখাতে পারেননি। ২০১৮-তে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে খেলেছেন। লুকিয়ে কিংবা অন্ধকারে একা একা নয়, আসুন প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে খেলুন। আমরা দেশের মানুষকে নিয়ে খেলি। মামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রুমিন ফারহানা।

ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘এই মেশিনে ভোট হতে দেওয়া হবে না। আমরা ইভিএম বুঝি না। আমরা বুঝি ব্যালট। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’

অন্যদিকে, আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশেও বক্তব্য দেন রুমিন ফারহানা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড