,

বিএনপির মঞ্চ ভেঙে দিলো পুলিশ

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা শুরুর আগেই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ইন্দুরকানী বাজারের পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ করে প্রতিবাদ সভা করেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, পুলিশের মৌখিক অনুমতি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তবে সভা শুরুর আগে মাইকে প্রচারের সময় হঠাৎ পুলিশ এসে জনদুর্ভোগের অভিযোগে সভা করা যাবে না জানায় এবং মঞ্চ সরিয়ে নিতে বলে। এ বিষয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা ওই স্থানে সভা করতে বাধা দেন।

পুলিশ সদস্যরা নির্ধারিত স্থানে সভা করতে বাধা দেন। ছবি: আমাদের সময়

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার বলেন, ‘পুলিশের মৌখিক অনুমতি নিয়েই সব আয়োজন করা হয়। পরে অনুষ্ঠান শুরুর আগে সভা করা যাবে না বলে পুলিশ মঞ্চ ভেঙে দেয়। পরে বাধ্য হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ করে কার্যক্রম পরিচালনা করি।’

অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, বিএনপি নেতা ফরিদ হোসেন, আব্দুর রাজ্জাক হাওলাদার, আলমগীর কবির মান্নু প্রমুখ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘তাদের দলীয় কার্যালয়ের সামনেই সভা করার কথা ছিল। সেখানেই তারা সভা করেছে। এ ছাড়া অন্য কোনো জায়গায় মঞ্চ করেছিল কিনা আমার জানা নেই।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ