,

শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রাণ ফিরল চা বাগানে

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : টানা ১৯ দিন আন্দোলনের পর মজুরি নিয়ে সমস্যার অবসান হওয়ার পর হবিগঞ্জের ২৪টি চা বাগানে পুরোদমে কাজ শুরু করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকেই জেলার বাগানগুলোতে তারা কাজে লেগে যান। পাতা উত্তোলন শুরু করেন। এতে আবারও প্রাণ ফিরে পেয়েছে চা বাগানগুলো।

দীর্ঘ বিরতির পর শ্রমিকদের শৈল্পিক হাতের ছোঁয়া পেয়েছে চা গাছ। বাগানের ফ্যাক্টরির মেশিনগুলোও বিকেলে সচল হয়। মঙ্গলবার থেকে চা উৎপাদনও শুরু হবে পুরোদমে।

সোমবার হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন চা বাগানে সরেজমিন গিয়ে দেখা যায়, টানা আন্দোলনের পর মজুরি বাড়ায় শ্রমিকদের মধ্যেও আনন্দের শেষ নেই। বিপুল উৎসাহ নিয়ে কাজে বেরিয়েছেন তারা। দীর্ঘ আন্দোলন চলাকালে বাগানের পাতা উত্তোলন না করায় অনেক বড় হয়ে গেছে গাছ। তাই কিছুটা কষ্ট করে পাতা উত্তোলন করছিলেন শ্রমিকরা।

ফয়জাবাদ চা বাগানের পঞ্চায়েত সভাপতি দুলাল সাঁওতাল বলেন, ‘টানা ১৯ দিন আন্দোলন করে আজ কাজে যোগ দিয়েছি। কর্মস্থলে ফিরেছে শ্রমিকরা। ’

ফয়জাবাদ চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, ‘ইতিমধ্যে বাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা চেষ্টা করব যেন একটু বেশি কাজ করিয়ে সে ক্ষতি পুষিয়ে নিতে পারি। ’

জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। অবশেষে প্রধানমন্ত্রী তাদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিলে সোমবার থেকে পুরোদমে কাজে ফিরে যান শ্রমিকরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড