,

সেব্রিনা ফ্লোরা বেঁচে আছেন, মৃত্যুর খবর গুজব

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বেঁচে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা আগের মতোই আছে। এখনো তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাকে নিয়ে মৃত্যুর যে খবর ছড়িয়েছে তা সত্য নয়।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মাসের শেষের দিকে সেব্রিনা ফ্লোরা কক্সবাজারে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালে তার উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে ফ্লোরার অগ্ন্যাশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল। এরপর কিডনিতে জটিলতা দেখা দেয়। ডায়ালাইসিস চলা অবস্থায় হার্টের সমস্যা বেড়ে যায়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখনো পর্যন্ত সেখানেই আছেন তিনি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক। পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হন তিনি।দেশে করোনাভাইরাস মহামারি শুরু হলে গত দুই বছরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে সংবাধ্যমে এ রোগের পরিস্থিতি অবহিত করার দায়িত্ব পান। এরপরই দেশের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক পরিচিত পান ফ্লোরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না