,

ডিমের দোকানে লাখ টাকা জরিমানা

news-image

এবার ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার এ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর রিয়াজুদ্দীন বাজার ও স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারি পরিচালক আনিসুর রহমান বলেন, ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় অভিযানে নামে ভোক্তা অধিকার। রিয়াজুদ্দিন বাজারের দুটি দোকান এবং স্টেশন রোডের আরও তিনটি দোকানে অভিযান চালানো হয়।

এ সময় নানা অসঙ্গতি পাওয়ায় ১ লাখ ৩ হাজার টাকা জারিমানা করা হয়। যার মধ্যে তিনটি আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির