,

চা শ্রমিকদের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

news-image

চলমান চা শ্রমিকদের আন্দোলনের সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান অধিদফতর। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় শ্রম ভবনের সভাকক্ষে প্রশাসনের লোকজন ও চা শ্রমিকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছে।

সোমবার শ্রম মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুসারে, ঢাকায় এ বৈঠকে সভাপতিত্ব করবেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এসময় সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক, শ্রম অধিদফতরের মহাপরিদর্শক, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়াও চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিল, ট্রাস্টি বোর্ডের উপ-পরিচালক ও নিয়ন্ত্রক মো. নাহিদুল ইসলাম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি বিজয় হাজরা, সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা, মনুদলই ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি ধনা বাউরী, লঘরপুর ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রবীন্দ্র গোঁড় ও লংলা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি শহীদুল ইসলামকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড