,

মিল মালিকদের কাছে চাল মজুতের তথ্য চেয়েছে কমিশন

news-image

কোন মিল মালিকের কাছে কত পরিমাণ চাল মজুত আছে সেই হিসাব বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

রোববার (২১ আগস্ট) প্রতিযোগিতা কমিশনের আয়োজিত ‘দেশের বাজারে অস্বাভাবিক হারে চালের মূল্যবৃদ্ধি ও সরবরাহে কারসাজি’ বিষয়ক মতবিনিময় সভায় তাদের এ তথ্য দেওয়ার জন্য বলা হয়। কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম।

সভায় চালের মূল্যের তারতম্য, সাপ্লাই চেইনের কোনো পর্যায়ে কারসাজির মাধ্যমে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে কি না এ বিষয়ে আলোচনা করা হয়। জেলা উপজেলা পর্যায়ে অবৈধ মজুত নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে মর্মে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- কমিশনের সদস্য জি.এম.সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, নাসরিন বেগম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী।

এছাড়া বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খোরশেদ আলম খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ মিনহাজ উদ্দিন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না