,

ফাতেমা ধান চাষে ভাগ্য ফেরার আশায় জাকির

news-image

রাজবাড়ী প্রতিনিধি : একসময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের গাড়ি চালক ছিলেন মো. জাকির মিয়া। পরে জীবিকার তাগিদে চলে যান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশে ফিরে আর পুরোনো পথে ফেরেননি তিনি। শুরু করেন ধান চাষ। চেষ্টা করছেন এলাকার পতিত জমিতে ফাতেমা জাতের ধান চাষ করে ভাগ্য ফেরাতে।

রাজবাড়ী পৌর শহরের ভবানীপুরে প্রায় ২৪ বিঘা জমি ৩ বছরের জন্য লিজ নিয়েছেন জাকির মিয়া। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার সংসার। মেয়েরা পড়াশোনা করে আর ছেলে বাড়িঘর দেখাশোনা করে।

জাকির মিয়া বলেন, ‘২০১৬ সালে সৌদি আরবে যাই। দেশে ফিরে গত বছর থেকে পতিত জমি লিজ নিয়ে ধান চাষ করছি। খুলনার মোল্লারহাট থেকে সংগ্রহ করা উন্নত ফলনশীল ফাতেমা জাতের ধানের আবাদ করেছি। ভালো ফলন, চিটা না হওয়া ও ঝরে না পড়ায় এবার পুরো জমিতেই এ জাতের ধান চাষ করেছি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের শখ ছিল একটি খামার গড়ে তোলার। এ শখ থেকেই ধান চাষের উদ্যোগ নেওয়া। তবে সল্প পুঁজির কারণে খামারটি সম্প্রসারিত করতে পারছি না। আগামী বছর আরও বেশি জমিতে ধান চাষ করার ইচ্ছে আছে। তিনি সুদমুক্ত ঋণের পাশাপাশি ধান কর্তনের মেশিন ও পাওয়ার টিলারের ব্যবস্থা করতে কৃষি বিভাগের কাছে দাবি জানান।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেখ বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। আমি তার খামার পরিদর্শন করেছি। চাষাবাদের জন্য জাকির মিয়াকে ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির