,

নতুন দুই সিনেমায় ফজলুর রহমান বাবু

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ে তিনি এতটাই সাবলীল এবং চরিত্রের সাথে মিশে যাওয়ার এক অসীম ক্ষমতা রয়েছে তার। যে কারণে তার চরিত্রগুলোতে পরিচালকরা বিকল্প কাউকে ভাবার অবকাশ পান না। নাটক হক কিংবা সিনেমা; তার উপস্থিতি মানেই যেন চরিত্রের প্রাণ খুঁজে পাওয়া। সেই নন্দিত অভিনেতার নাম ফজলুর রহমান বাবু, এখন পর্যন্ত তিনি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন নতুন দুটি সিনেমায়। একটি ওটিটি প্লাটফর্মের এবং অন্যটি বড় পর্দার (সরকারি অনুদানে)। সিনেমার নাম ‘দুই দিনের দুনিয়া’ ও ‘জামদানী’। ওটিটির জন্য ‘দুই দিনের দুনিয়া’ নির্মাণ করবেন অনম বিশ্বাস এবং ‘জামদানী’ অনিরুদ্ধ রাসেল।

ফজলুর রহমান বাবু বলেন,‘দর্শকের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছি সিনেমাতে, নাটকে অভিনয় করে। তবে হ্যাঁ, এটা সত্যি আজকের এই অবস্থানে আসার পেছনে আমার নিজেকেও অনেক শ্রম দিতে হয়েছে। আমার কাজের প্রতি দর্শকের আস্থা জন্মেছে। তাই, এখন যখন সিনেমাতে কাজ করতে যাই তখনতো আসলে গল্প এবং চরিত্র আমার খুউব ভালো লাগাটা ভীষণ জরুরী। সেইসাথে পরিচালক এবং সহশিল্পীর বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। দুই দিনের দুনিয়া এবং জামদানী-এই দু’টো নতুন সিনেমায় আমি যেসব বিষয় পর্যবেক্ষণ করি তার উপস্থিতি আমার মনের মতো। তাই দু’টো সিনেমাতে কাজ করছি। আশা করছি ভালো কিছু হবে।’

ফজলুর রহমান বাবু ‘শঙ্খনাদ’,‘ মেয়েটি এখন কোথায় যাবে’,‘ গহীন বালুচর’,‘ ফাগুন হাওয়ায়’ এবং ‘বিশ^সুন্দরী’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। সিনেমাগুলো যথাক্রমে পরিচালনা করেছেন আবু সাইয়ীদ, নাদের চৌধুরী, বদরুল আনাম সৌদ, তৌকীর আহমেদ ও চয়নিকা চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড