,

সরকারের উন্নয়নের ফানুস ফুটো হয়ে যাচ্ছে: সাকি

news-image

রাজশাহী ব্যুরো : জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার না করলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। গতকাল শনিবার বিকেলে রাজশাহীতে আয়োজিত এক গণসংলাপে তেলের দাম কমাতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তিনি।

জ্বালানি তেলের সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত ও খাদ্য নিরাপত্তায় ঘাটতি দেখা দিলে ক্ষমতার মসনদ উড়ে যাবে বলে মন্তব্য করেন সাকি।

জোনায়েদ সাকি বলেন, সরকারের উন্নয়নের ফানুস এখন ফুটো হয়ে যাচ্ছে। তাই পরিস্থিতি সামাল দিতে আইএমএফের ঋণের ফাঁদে পা দিয়েছে সরকার। তবে সরকারের গলায় গামছা লাগিয়ে ক্ষমতা থেকে নামাতে শিগগিরই বিএনপিসহ সরকার বিরোধীদলগুলো মিলে ঐক্যবদ্ধ কর্মসূচি আসছে।

রাজনৈতিক সংকট উত্তরণে প্রস্তাবিত রূপরেখার ভিত্তিতে ওই সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখা। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত এই সংলাপে আরও বক্তব্য দেন দলটির স্থানীয় সমন্বয়ক অ্যাডভোকেট মুরাদ মোরশেদ।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ