,

ঢাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

news-image

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন তারা। শাহবাগে জাতীয় সংগীতের অবমাননার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘চব্বিশের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘একাত্তরের শহিদেরা, লও লও লও সালাম’, ‘চব্বিশের শহিদেরা, লও লও লও সালাম’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় এক ছাত্রী বলেন, ‘গত কয়েক দিন আগে শাহবাগে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে। সেখানে জাতীয় সংগীত গাওয়ার সময় ‘ভুয়া ভুয়া’ ধ্বনি তোলা হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদে দাঁড়িয়েছি। জাতীয় সংগীত আমাদের সার্বভৌমত্বের অংশ, এর কোনো ধরনের অবমাননা আমরা সহ্য করব না।’

উল্লেখ্য, গত শনিবার শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিনটি দাবিতে অবরোধ চলাকালে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে আজকের এই কর্মসূচী পালন করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড