,

ইয়াশ ও মালাইকাকে নিয়ে রাজের ‘ক্ষতিপূরণ’

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য আবারও একসঙ্গে কাজ করলেন তারা। তাদের নতুন ইউটিউব ফিল্মের নাম রাখা হয়েছে ‘ক্ষতিপূরণ’।

রাজের পরিচালনায় ‘ক্ষতিপূরণ’ নাটকের মধ্যদিয়ে মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবারও দেখা যাবে ছোটপর্দায়। এবার অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

‘ক্ষতিপূরণ’র গল্প আপাতত জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্যও হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

গত ২-৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ‘ক্ষতিপূরণ’র শুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। ইউটিউব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘ক্ষতিপূরণ’।

বলা দরকার, মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এ নাটকটিও নির্মাণ করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড