,

পদ্মা-সেতুর নাম বদলে আঁখি-আয়েশা

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার বরুড়ায় জন্ম নেওয়া যমজ কন্যাশিশু পদ্মা ও সেতুর নাম বদলানো হয়েছে। আজ মঙ্গলবার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

যমজ শিশুর মা সাবিকুন নাহার ঝুমুর জানান, গত ২১ জুন জন্ম নেয় তার যমজ সন্তান। সে সময় বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল যমজ শিশুদের নাম রাখেন পদ্মা এবং সেতু। পরে হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে যান তারা। জন্মের ছয়দিন পর ২৭ জুন শিশু দুটির নাম বদলে উম্মে হানি আয়শা এবং আরোহী আঁখি রাখা হয়।

যমজ শিশুর দাদা শুকুর আলী বলেন, হাসপাতাল থেকে আসার পর আত্মীয়-স্বজনরা ইসলামিক নাম রাখার জন্য বলে। পরে তাদের বাবা সোহাগের পছন্দে শিশু দুটির নাম রাখা হয়।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, শিশু দুটির নাম তাদের পরিবারের লোকজনের সম্মতিতে পদ্মা ও সেতু রাখা হয়। পরে যদি তাদের নাম বদলানো হয়, তাহলে এটা তাদের পরিবারিক বিষয়।

গত ২১ জুন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ কন্যা শিশুর জন্ম দেন সাবিকুন নাহার ঝুমুর। ওইদিনই পরিবারের সম্মতিতে শিশু দুটির নাম পদ্মা এবং সেতু রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। সাবিকুন নাহার ঝুমুর বরুড়ার শশইয়া দক্ষিণপাড়া ডিলার বাড়ির সৌদি প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর