,

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা জান্তা সরকারের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক সরকার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে, চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হবে। সোমবার (১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করে। এরপর ক্ষমতাসীন রাজ্য প্রশাসন কাউন্সিল (এসএসি) প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে। ওই অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে সমর্থন করায় মিন অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ বাড়াবেন।

মিন অং হ্লাইং বলেছেন, আমাদের দেশে অবশ্যই ‘অকৃত্রিম ও সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা’ শক্তিশালী করতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষা।

এর আগে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমার সামরিক বাহিনী নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড