,

মেহেরপুরে বজ্রপাতে নিহত ২

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার দুপুরে নিজ নিজ গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিকভাবে বজ্রপাতের ঘটনায় নিহত হন দু’জন।

নিহতরা হচ্ছেন গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামের কৃষক আকরাম সরকার (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)।

অন্যদিকে আহতরা হলেন ব্রজপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন জানান, দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাড়াভাঙা মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজিপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও মুন্নাফ আলী কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়