,

১০ দিনে এক হাজার সিভি পেয়েও কেন হতাশ রাব্বানী (ভিডিও)

news-image

জাকির হোসেন তমাল
দেশের অন্যতম শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) পদে চলতি মাসে যোগ দিয়েছেন গোলাম রাব্বানী। আমাদের সময়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনীতির নানা অভিজ্ঞতা ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক জাকির হোসেন তমাল। ক্যামেরায় ছিলেন মাসুম জয় ও মিরাজুল ইসলাম।

নিজের সংগঠন সম্পর্কে গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের ছাত্রলীগ হচ্ছে বেকার তৈরির কারখানা। মানে বাংলাদেশে সবচেয়ে বড় বেকার তৈরির কারখানার নাম ছাত্রলীগ। আমার কনসার্ন হচ্ছে যে, এখানে যতটা পারি ছাত্রলীগের কর্মস্থান করা। আমি যেহেতু এই সংগঠনটি করে এসেছি এবং ওন করি। এখানে কর্মমুখী কিছু শেখানো হয় না। মানে এক ধরনের ব্যবহার করে ছেড়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে মাথা গোনার জন্য, মিছিলে-মিটিংয়ে দল ভারী করার জন্য আমি তাদের নিচ্ছি, মাসেল ও ম্যান পাওয়ার ব্যবহার করছি। কিন্তু দিন শেষে তার ২৯ বছর চাকরির বয়স, সেটা চলে যাচ্ছে, ছাত্রলীগের বয়সও ২৯ বা ৩০। তখন সে চাকরিও পাচ্ছে না, পদও পেল না। তখন সে সমাজের, পরিবারের জন্য বড় বিপদ, আপদ হয়ে গেল—সম্পদ না হয়ে। তারা শুধু ব্যবহার করছে, তাদেরকে প্রোডাক্টিভ, পজিটিভ কাজে ব্যবহার করছে না।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড