,

ব্রাজিল গ্রেট জাগালো হাসপাতালে

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও কোচ মারিও জাগালো হাসপাতালে ভর্তি। শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা জাগালোকে মঙ্গলবার রাজধানী রিও ডি জানেরিওর এক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে জানায়, ৯০ বছর বয়সী জাগালো বর্তমানে যন্ত্রপাতির সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে শ্বাস নিচ্ছেন। তিনি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন, তবে এখন নেগেটিভ হয়েছেন।

ওল্ড ওলফ খ্যাত জাগালোর ইন্সটাগ্রাম আইডি থেকে অবশ্য নিয়মিত ছবি পোস্ট করা হচ্ছে। যেখানে তার ফলোয়ার সংখ্যা ১১৫,০০০।

ফুটবল ক্যারিয়ারে ফরোয়ার্ড হিসেবে খেলা জাগালো ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জেতেন। সেসময় সতীর্থ হিসেবে তিনি কিংবদন্তি পেলেকে পেয়েছেন।

জাগালো কোচ থাকাকালে ব্রাজিল ১৯৭০ বিশ্বকাপ জেতে। ১৯৯৪ বিশ্বকাপজয়ী সেলেকাওদের সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়া ব্রাজিলের ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে হেরে যাওয়া আসরেও হেড কোচ ছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড