,

সাবেক এমপি করিম উদ্দিন ভরসা আর নেই

news-image

রংপুর ব্যুরো : মজাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমের ছোট ছেলে কামরুল ইসলাম ভরসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাবা কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পারিবারিক বিরোধসহ বিভিন্ন জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুযোগ হয়নি।’

উল্লেখ্য, করিম উদ্দিন ভরসা রংপুরের বিড়ি শিল্প নগরীখ্যাত কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১ সালে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে এমপি নির্বাচিত হন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড