,

কলকাতায় ফ্লাইটে ৪ ঘণ্টা আটকা বিমানের যাত্রীরা ঢাকায় ফিরেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা। এ সময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি। গতকাল সোমবার রাতে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৯৬ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। সব যাত্রী বিমানে ওঠার একপর্যায়ে পাইলট ঘোষণা করেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে দেরি হবে।’

বিমানে তখন মোট ১৬০ জন যাত্রী ছিলেন। ওই সময় দরজা খোলা না যাওয়ায় বিমানের ভেতরে ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা। শেষ পর্যন্ত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে ওড়ার পর ঢাকায় স্থানীয় সময় রাত ১টা ৩৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড