,

বনানীতে যাত্রীবাহী বাস উল্টে পথচারী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে যাত্রীবাহী একটি বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।

দুর্ঘটনার সময় বাসটি খুবই বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাফিক বিভাগের সদস্যদের ডিউটি শুরু হয়েছিল সকাল ৬টায়। কিন্তু তার আগে ঘটনাটি ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক-হেলপার বা অন্য কোনো যাত্রীকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর