,

বানভাসি সাড়ে ১০ লাখ পরিবারকে ত্রাণ দিয়েছে বিএনপি: টুকু

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন পর্যন্ত সাড়ে ১০ লাখ বানভাসী পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছি দিয়েছে বিএনপি।

শুক্রবার বিকালে গুলশান কার্যালয়ে বিভিন্ন জেলার পক্ষ থেকে দলের ত্রাণ তহবিলে অর্থ গ্রহণের এক অনুষ্ঠানে দলের ত্রাণ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একথা জানান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট-সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকায় এখন পর্যন্ত সাড়ে ১০ লাখ বানভাসী পরিবারকে আমরা রিলিফ দিয়েছি। এই রিলিফ দেয়া অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এই রিলিফ আমরা সংগ্রহ করেছি বিএনপির প্রত্যেক জেলা ও ইউনিটের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে। অনেক সাধারণ মানুষও আমাদেরকে টাকা দিয়েছে। জনগণের কাছ থেকে টাকা নিয়ে আমরা বন্যার্তদের কাছে পৌঁছে দিয়েছি। এই দুযোর্গে বিএনপি প্রমাণ করেছে বিএনপির নেতা-কর্মীরা জনগণের পাশে আছে এবং জনগণের পাশে থাকবে।

নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যে বিএনপির নেতা-কর্মী দলের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এতো নিপীড়নের মধ্যেও তৃণমূলে আমাদের সংগঠন আছে, বিএনপি বেঁচে আছে। কর্মীরা মামলা-মোকাদ্দমা মাথায় নিয়ে কাজ করছে। আর সরকারি দলের কোনো সংগঠন নাই। তাদের আছে পুলিশ, কিছু আমলা, কিছু ডিসি, কিছু ওসি আর কিছু হাতুড়ি বাহিনী আছে।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী