,

ঈদ স্পেশাল নওয়াবী সেমাই

news-image

নিউজ ডেস্ক : চলে এলো ঈদ। ঈদ মানেই নানান রকম মিষ্টান্ন দিয়ে মেহমানের আপ্যায়ন। বেশির ভাগ সময়ই ঈদের দিন প্রায় সব বাড়িতেই সেমাই রান্না করা হয়। ঈদে মেহমান আপ্যায়নে সেমাই এর কোন জুড়ি নেই। এবার ঈদে চাইলে আপনি সেমাইয়ের মধ্যে আনতে পারেন একটু ভিন্নতা। খুব সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার নওয়াবী সেমাই।

আসুন জেনে নেই এর প্রস্তুত প্রণালী-

# প্রথমেই ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভাজে নিন। সাথে চিনি এবং গুড়া মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে ভাজুন।

# এবার অন্য একটি কড়াইতে ঘন করে দুধ জ্বাল করুন। ৫ মিনিট জ্বাল করার পর দুধের সাথে কনডেন্স মিল্ক এবং চিনি মিশিয়ে আবারও পাঁচ মিনিট জ্বাল করে নিন।

# ৫ মিনিট নাড়ার পর এতে ক্রিম দিন।

# এরপর কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘন করে নিন। আঠালো হয়ে আসলে চুলা বন্ধ করে দিন।

# এবার একটি কাচের পাত্র নিন। এতে অর্ধেক ভাজা সেমাই বিছিয়ে দিন। এর উপর দিয়ে ক্রিমগুলো ঢেলে দিন। দিন। তারপর বাকি অর্ধেক ভাজা সেমাই গুলো দিয়ে দিন।

# চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। এতে করে স্বাদ দ্বিগুণ হবে।

পরিবেশনের জন্য সেমাইয়ের উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার এবং সুস্বাদু নওয়াবী সেমাই।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু