,

অবশেষে খুলে দেওয়া হলো নলকা সেতুর ঢাকামুখী লেন

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহায় উত্তরাঞ্চলের মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে নবনির্মিত নলকা সেতুর ঢাকাগামী লেনটিও খুলে দেওয়া হয়েছে। ফলে উত্তরের মানুষের ঢাকায় ফেরার ভোগান্তি কমার পাশাপাশি ঈদযাত্রাও সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

আজ সোমবার সকালে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য ওই সেতুর ঢাকামুখী লেনটি খুলে দেওয়া হয়।

এসময় সাসেক-২ এর প্রজেক্ট ম্যানেজার মো. এখলাস উদ্দিন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঈদুল ফিতরের আগে চলতি বছরের ২৫ এপ্রিল নবনির্মিত নলকা সেতুর উত্তরবঙ্গগামী লেনটি খুলে দেওয়া হয়েছিল। এতে অন্যান্য বছরের চেয়ে গত ঈদে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা অনেকটা ভোগান্তিমুক্ত ছিল।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের সচিবের নির্দেশে নবনির্মিত নলকা সেতুর ঢাকাগামী লেনটি খুলে দেওয়া হয়েছে।

ওসি লুৎফর রহমান বলেন, গত ঈদের মতো এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামীকাল মঙ্গলবার থেকে মহাসড়কে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক সালেকুজ্জামান খান জানান, এরই মধ্যে জেলা ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের ৫৬৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সোমবার সকাল ৬টা থেকে মহাসড়কে দায়িত্ব পালন করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড