,

হারানো গরু খুঁজছেন ডা. এজাজ

news-image

বিনোদন প্রতিবেদক : কোরবানির জন্য কোরবান আলী তার প্রিয় পোষা প্রাণী সোনাইকে নিয়ে ঢাকায় আসে। সোনাই লাল রঙের একটি গরুর নাম। গরুটিকে কোরবান আলী সন্তানের মতো স্নেহ করেন। সোনাই খুব শান্ত স্বভাবের হলেও শহরের গাড়ির শব্দে সোনাই হঠাৎ অশান্ত হয়ে দৌড়ে পালিয়ে যায়।

কোরবান আলী হারানো সোনাইকে পাগলের মতো খুঁজতে থাকে। একটা সময় বাধ্য হয়ে গরু খোঁজার জন্য ভাড়া করা হয় প্রাইভেট ডিটেকটিভ! আর সেই ডিটেকটিভ হচ্ছেন অভিনেতা ডা. এজাজ। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ পাঁচ পর্বের নাটক ‘হৈ হৈ হল্লা’। এটি রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ এবং পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার।

এতে অভিনেতা ডা. এজাজের পাশাপাশি আরও অভিনয় করেছেন বৃন্দাবন দাস, পাভেল ইসলাম, অ্যালেন শুভ্র, নাজমুল ইসলাম অনিক, পরশ লোদি। আর শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন যারার তাহের সোবহান, উমাইজা শাহিদা আরিশা, মানহা মেহজাবিন, প্রিয়ন্ত বড়ুয়া পূর্ণ, স্বৈজ সায়ন্তন, সুমেধা চাকমাসহ অনেকে।

নির্মাতা জানান, ধারাবাহিক এই নাটকটি দেখা যাবে ঈদের দিন থেকে পঞ্চম দিন, দুপুর ১টায়, বিকাল সাড়ে ৫টায়, ও রাত ৮টায় দুরন্ত টিভিতে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির