,

উদ্বোধনের দিন টোল আদায় বন্ধ থাকবে যে ৩ সেতুতে

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর উদ্বোধনের দিন ঢাকা–মাওয়া মহাসড়কের তিনটি সেতুতে টোল আদায় বন্ধ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসহ সাধারণ যানবাহনের কারণে যাতে যানজট না হয়, এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সেতু তিনটি হলো- বুড়িগঙ্গা (পোস্তগোলা), ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ। এ তিন সেতু সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওইদিন আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসহ সাধারণ যানবাহনের চলাচল বাড়বে। যানবাহনগুলো বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতু অতিক্রম করবে। সেতু তিনটিতে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল সংগ্রহ করা হয়। এতে অসহনীয় যানজটের সৃষ্টি হতে পারে।

তাই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ৯ জুনের প্রস্তুতি বৈঠকে তিন সেতুতে টোল আদায় বন্ধ রাখাসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে শিগগিরই আদেশ জারি হবে।

অন্যদিকে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত এ সেতুর সঙ্গে যুক্ত মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে পারবে না বলেও জানানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে হাইওয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া গত ১৩ জুন অর্থ বিভাগকেও একটি চিঠি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য