,

কুসিক নির্বাচন: বৃষ্টি হতে পারে বড় বাঁধা!

news-image

কুমিল্লা প্রতিনিধি : সোমবার (১৩ জুন) ছিল কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন। মেয়র প্রার্থীদের পারস্পারিক অভিযোগ ও পাল্টা অভিযোগে শুরু হয়েছিল দিনটি। তবে বেলা বাড়ার সাথে রঙ বদলেছে কুমিল্লার আকাশের। আকাশ কালো করে রোববার বিকেল থেকে শুরু হয় বৃষ্টি। বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত থেমে থেমে কয়েক দফা মোষলধারে বৃষ্টি দেখেছে নগর বাসী।

এই বৃষ্টি উৎসবের আমেজে কিছুটা চিন্তার ভাঁজ তুলে দিয়েছে নির্বাচনী আভাসে।

বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার অর্থাৎ ভোটের দিন কুমিল্লায় সম্ভাবনা রয়েছে বৃষ্টির।

ইতোমধ্যে নির্বাচন অফিস থেকে ভোট গ্রহণের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ভূইয়া বলেন, অস্থায়ীভাবে ১/২ পশলা বৃষ্টির (হালকা/মাজারি) সম্ভাবনা থাকবে। পাশাপাশি দিনের অধিকাংশ সময় ভ্যাপসা গরম থাকতে পারে।

ঝড় বৃষ্টি হলে ভোট গ্রহণে কি ধরণের প্রস্তুতি রয়েছেন এমন প্রশ্নে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, প্রাকৃতিক দূর্যোগ নিয়ে কোন কথা বলার নেই। ঝড় বৃষ্টি যদি হয় তাহলে তা মেনে নিয়েই আমরা ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করবো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড