,

মহানবীকে কটূক্তি: বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার

news-image

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ কর্মসূচি কেন্দ্র করে বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবারের এই কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আনা হয়েছে সাঁজোয়া যান ও এপিসি।

মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ বলেন, আজকের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন কোনো বিশৃংখলা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা আমরা গ্রহণ করেছি। কেউ বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কিছু করার চেষ্টা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক রাসূলুল্লাহ সা. ও উম্মুল মুমিনিন আয়েশা রা.-এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির