,

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদন : জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকালে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে হাজির হন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর-দক্ষিণ কমিটির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও আমিনুল ইসলাম।

সমাবেশ থেকে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা না হলে এই আন্দোলন সামনের দিকে আরও বেগবান হবে। তখন সরকার পালানোর পথও খুঁজে পাবে না।

সমাবেশে ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক বলেন, আমার প্রিয় নবীকে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত লক্ষ্য করা গেছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ