,

সীতাকুণ্ডে বিস্ফোরণ : এক কি.মি. দূরে সিলিং ফ্যান পড়ে যুবক আহত

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের সময় এক কি.মি. দূরে কারখানার সিলিং ফ্যান পড়ে ইয়াসীন হাসান (২৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তার বাড়ি সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামে।

ইয়াসীন হাসান বি এম ডিপোর পাশের একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করেন। তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে বিস্ফোরণের সময় ইয়াসীন কারখানায় কাজ করছিলেন। প্রচণ্ড কম্পন ও বিকট শব্দ হওয়ার সময় মাথার উপরে থাকা সিলিং ফ্যানটি তার বাম হাতের উপর পড়লে হাতটি ভেঙে যায়। ইয়াসিন বর্তমানে মেট্রোপলিটন হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৮ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।

আহত ইয়াসীনের বাবা জেবেল হক জানান, এখন পর্যন্ত তারা সরকারি বা বেসরকারিভাবে কোনো আর্থিক সহায়তা পাননি। ইয়াসীনের বাম হাতের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় দুই লাখ টাকা দরকার।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর