,

ফের টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় টেস্ট দলে আবারও সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভা শেষে মুমিনুল হকের পরিবর্তে সাকিবকে সাদা পোশাকের দায়িত্ব দেওয়া হয়। লিটন দাসকে সহ-অধিনায়ক করা হয়েছে।

বাংলাদেশ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাজে পারফরম্যান্সের কারণে সম্প্রতি নেতৃত্ব ছাড়ার ব্যাপারে বিসিবিকে জানিয়েছিলেন মুমিনুল হক। এবার তাকে সরিয়েই বিশ্বসেরা অলরাউন্ডারকে দলনেতা করা হয়েছে।

এর আগে ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত দুই ধাপে সাকিব দলকে ১৪ টেস্টে নেতৃত্বে দেন। যেখানে ৩ জয়ের বিপরীতে ১১টি টেস্টেই তার অধিনায়কত্বে দল হারে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী