,

যাত্রা শুরু করেছে ঢাকা-জলপাইগুড়ির ‘মিতালী এক্সপ্রেস’

news-image

নিজস্ব প্রতিনিধি : আজ থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে রাজধানী ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যকার আন্তঃদেশীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলাচল করবে।

সকালে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। প্রায় ৯ ঘণ্টার রাস্তা অতিক্রম করে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌছাবে মিতালি এক্সপ্রেস।

মঙ্গলবার (৩১ মে) রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতের দিল্লিতে মিতালী এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মিতালী এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ভারতে যান। তিনি এবং ভারতের রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব আজ সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ফ্ল্যাগ অফ করেন।

ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে চলাচল করবে মিতালি এক্সপ্রেস। এর যাত্রা সময় ধরা হয়েছে ৯ ঘণ্টা ৫৫ মিনিট। প্রতি সপ্তাহে দুই দিন চলাচল করবে ট্রেনটি। বাংলাদেশ থেকে ট্রেনটি ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার এবং ভারত থেকে ছাড়বে রোববার ও বুধবার।

ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ৫৯ মিনিটে (বিএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছেড়ে আসবে বেলা ১১টা ৪৫ মিনিটে (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে (বিএসটি)।

মিতালি এক্সপ্রেসের ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বার্থে ৫ হাজার ২৫৫ টাকা, এসি সিটে ৩ হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ারে ২ হাজার ৭৮০ টাকা করে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি