,

ছাগলে ঘাস খাওয়ার জেরে ছুরিকাঘাতে অটোচালককে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শাজাহানপুরে ছাগলে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আবু হানিফ (৪৫) নামের এক অটোচালককে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আবু হানিফ উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের ওসমান গনির ছেলে।

মাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, চাঁচাইতারা খালপাড়া গ্রামের চাতাল ব্যবসায়ী আবুল কাসেম তার জমিতে নেপিয়ার খাস লাগিয়েছেন। মঙ্গলবার বিকেল ৬টার দিকে ওই জমিতে আবু হানিফের ছাগল ঘাস খাওয়া শুরু করে। কাসেমের স্ত্রী ছাগলটি ধরে খোয়াড়ে নিয়ে যাওয়ার সময় হানিফ তার কাছে ক্ষমা চেয়ে ছাগলটি ফেরত চান। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

ইউপি চেয়ারম্যান বলেন, খবর পেয়ে কাসেমের দুই ছেলে মজনু মিয়া (৩০) ও আব্দুল মজিদ (২৫) গিয়ে আবু হানিফকে মারধর করেন। একপর্যায়ে তারা আবু হানিফের কোমরের নিচে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে রাখা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।অভিযুক্তদের আটক করার জন্য পুলিশের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়